Logo

পাবনায় দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪৭
পাবনায় দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক
ছবি: সংগৃহীত

সন্দেহ হলে তিনি সেনাবাহিনীকে খবর দেন

বিজ্ঞাপন

পাবনায় এক ভুয়া কর্নেল ও এক ভুয়া জুনিয়র কমিশন্ড অফিসারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয় সেনা কর্মকর্তা পরিচয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা কালে দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় জেলা প্রশাসক  মফিজুল ইসলাম জানান, হাসিব রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্ণেল এবং অপর এক ব্যক্তি মেহেদী হাসান নিজেকে জেওসি পরিচয় দিয়ে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের অনুমতি চান। সন্দেহ হলে তিনি সেনাবাহিনীকে খবর দেন। সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে এ দুজনকে ভুয়া বলে সনাক্ত করেন। পরে তাদের কে পুলিশে সোপর্দ করে। 

আটকৃত ভূয়া কর্ণেল হাসিব রহমান ঢাকার মোহম্মদপুরের হাবিবুর রহমানের ছেলে এবং ভূয়া জেওসি মেহেদী হাসান ফরিদপুরের নাগরকান্দা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া দুই সেনা কর্মকর্তা আটকের খবর জেলা প্রশাসক কার্যালয় থেকে দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন চলছে।

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD