Logo

ধার্মিক ছেলে পেলেই বিয়ে করবেন প্রিয়াঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৪, ০৪:৫৭
ধার্মিক ছেলে পেলেই বিয়ে করবেন প্রিয়াঙ্কা
ছবি: সংগৃহীত

বিয়ের পর ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।”

বিজ্ঞাপন

মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন। পরে  অনেক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রতি অভিনেত্রী দেখা গেছে সিনেমাতেও। 

ব্যক্তিজীবনে এখনও বিয়ে করেননি প্রিয়াঙ্কা। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের জন্য কেমন পাত্র চান তিনি। অভিনেত্রীর কথায়, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শোবিজ-ইন্ডাস্ট্রিতে কাজ করলেও ধর্মের প্রতি দূর্বলতা রয়েছে এই অভিনেত্রীর। যে কারণে প্রিয়াঙ্কার ইচ্ছে, ধার্মিক কোনও ছেলে পেলে বিয়ে করে অভিনয় জগতও ছেড়ে দিবেন। 

প্রিয়াঙ্কা বলেন, “আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।”

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, “বিয়ের পর ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।”

বিজ্ঞাপন

ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার দাবি, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই নামাজ পড়েছেন। বিষয়টি নাকি পরবর্তীতে তাকে জানিয়েছেন।  শুধু তাই নয়, ঘুমের আগে সুরা মুলক না পড়লে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না বলেও দাবি এই অভিনেত্রীর। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD