Logo

শেখ হাসিনার পতন নিয়ে ফিল্ম বানাবেন নির্মাতা রাফী

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ২৩:৪৮
শেখ হাসিনার পতন নিয়ে ফিল্ম বানাবেন নির্মাতা রাফী
ছবি: সংগৃহীত

“সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়।

বিজ্ঞাপন

ঢাকায় ছবির জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ছবি উপহার দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। এবার এই নির্মাতা ঘোষণা দিলেন, শেখ হাসিনার পতন নিয়ে ফিল্ম বানাবেন তিনি।

গেল ২৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে “বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ” নিয়ে আলোচনা বিষয়ক অনুষ্ঠানে চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মাণের এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রায়হান রাফী বলেন, “চব্বিশের গণ–অভ্যুত্থানে এত এত গল্প। এই জুলাই নিয়ে অনেকগুলো সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়তো নির্মাণ করব। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প এখানে, কেন বানাবো না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।”

প্রসঙ্গত, সবশেষ রাফী নির্মিত ঢালিউডের মেগা হিট সিনেমা ‘তুফান’। শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সামনে সিনেমাটির সিক্যুয়াল নির্মাণ করবেন রাফী। বর্তমানে জিৎ ও শরীফুল রাজকে নিয়ে ‘লায়ন’সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD