সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার

ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি।
রবিবার (২৭ অক্টোবর) রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কোনো গণমাধ্যম বন্ধ হবে না: শফিকুল আলম
বিজ্ঞাপন
তিনি বলেন, “সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।”
বিজ্ঞাপন
চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।
বিজ্ঞাপন
তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন








