Logo

ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার

profile picture
জনবাণী ডেস্ক
৬ জানুয়ারি, ২০২৫, ০২:৩০
ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার
ছবি: সংগৃহীত

ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তা

বিজ্ঞাপন

ভারতে প্রশিক্ষণের অনুমতি দিয়ে বিচার বিভাগের ৫০ জন কর্মকর্তার নামে প্রজ্ঞাপন জারি হলেও তা বাতিল করেছে সরকার।

রবিবার (৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাতের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক এ প্রজ্ঞাপনটি বাতিল করা হলো।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD