Logo

জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও তিন জাহাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৬, ১৫:১৭
জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও তিন জাহাজ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা তিনটি জাহাজে করে জেট ফুয়েল ও ডিজেল এসেছে। বুধবার (১৫ এপ্রিল) এসব জাহাজ থেকে বর্তমানে জ্বালানি খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বিজ্ঞাপন

বিপিসি সূত্রে জানা যায়, এমটি গ্রেট প্রিন্সেস নামের জাহাজটি মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জেট ফুয়েল খালাস শুরু করেছে। জাহাজটি সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার মেট্রিক টন বিমান জ্বালানি নিয়ে এসেছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা করে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে আসে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় খালাস চলছে এবং বুধবার দুপুরে জাহাজটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি নামের আরেকটি জাহাজ প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে খালাস শুরু করেছে। জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ ভেড়ার কথা রয়েছে। এটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা দেয়।

বিপিসি কর্মকর্তারা আরও জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতা সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে অবস্থান করে আংশিক খালাস করে। পরে জেটিতে এনে বাকি জ্বালানি খালাস করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD