Logo

পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৬, ১৯:১২
পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল দেশে আসা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে এই ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাতে শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ম্যানেজার কাজী রবিউল আলম।

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়। মার্চ মাসে আসে আরও ২২ হাজার টন। ফলে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট সরবরাহ দাঁড়ায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল।

ডিপো কর্তৃপক্ষ জানায়, চলমান ৫ হাজার টন ডিজেল পরিবহন সম্পন্ন হতে আনুমানিক ৫০ ঘণ্টা সময় লাগবে। এ চালান শেষ হলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে। পুরো এপ্রিল মাসে মোট ২৫ হাজার টন জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর আগে ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার টন ডিজেল পৌঁছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ছুটির দিনেও ডিপো চালু রাখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার টন ডিজেল আসে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে। চলতি মাসে বিভিন্ন ধাপে পাইপলাইনের মাধ্যমে মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD