ব্যাংকারদের বোনাস নিয়ে সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো নির্দিষ্ট বছরে সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন থাকলে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-২) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ২৯ এপ্রিল ২০২৬
নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছরে ব্যাংক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলে পরিচালনা পর্ষদ এই বোনাস অনুমোদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে— সংশ্লিষ্ট বছরে ব্যাংককে পরিচালন মুনাফা অর্জন করতে হবে এবং আগের বছরের তুলনায় মূলধনের কোনো হ্রাস হওয়া যাবে না। পাশাপাশি নতুন করে প্রভিশন ডেফারাল সুবিধার জন্য আবেদন করা যাবে না।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ সিদ্ধান্ত ব্যাংকারদের কর্মোদ্যম বাড়াতে সহায়ক হবে এবং একই সঙ্গে ব্যাংক খাতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেও ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো সোনার দাম
এছাড়া, পূর্বে নির্ধারিত অন্যান্য শর্তগুলো অপরিবর্তিত থাকবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ সাল পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে এবং এটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।








