Logo

মে মাসে যে দামে বিক্রি হবে এলপিজি ও অটোগ্যাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৬:৫৯
মে মাসে যে দামে বিক্রি হবে এলপিজি ও অটোগ্যাস
ছবি: সংগৃহীত

মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে চলতি মাসেও গ্রাহকদের ১২ কেজির একটি এলপি গ্যাস সিলিন্ডার কিনতে আগের মতোই ১ হাজার ৪৯০ টাকা পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) নতুন মূল্যহার ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত এ দাম রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে মে মাসজুড়ে ভোক্তারা ১২ কেজির এলপিজি সিলিন্ডার একই দামে কিনতে পারবেন। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের বিবেচনায় এ মাসে এলপিজির খুচরা মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামে সামান্য সমন্বয় আনা হয়েছে। এপ্রিল মাসের তুলনায় প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে মে মাসে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫২ পয়সা।

এর ফলে মে মাসে এলপিজির গৃহস্থালি ব্যবহারকারীরা দামে কোনো পরিবর্তন না পেলেও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস ব্যবহারকারীদের সামান্য বাড়তি খরচ গুনতে হবে।

বিজ্ঞাপন

প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদর, সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস), ডলার বিনিময় হার, আমদানি ব্যয় ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে থাকে বিইআরসি। সেই ধারাবাহিকতায় মে মাসের জন্য এ নতুন মূল্য ঘোষণা করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD