এনআরবিসি ব্যাংকের ডিএমডি ও সিবিও হিসেবে যোগ দিলেন মো. শাহীন হাওলাদার

এনআরবিসি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগদান করেছেন মো. শাহীন হাওলাদার।
বিজ্ঞাপন
এনআরবিসি ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসি-তে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন।
মো. শাহীন হাওলাদার ১৯৯৫ সালের অক্টোবর মাসে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক পিএলসি ও এনআরবি ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ব্যাংকিং খাতে ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কৃষি ও গ্রামীণ ব্যাংকিং, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি), কার্ডস, ট্রানজ্যাকশন ব্যাংকিং, বৈদেশিক রেমিট্যান্স, বৈদেশিক বাণিজ্য, অফশোর ব্যাংকিং ও শাখা ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তার বিস্তৃত অভিজ্ঞতা।
বিজ্ঞাপন
তিনি এর আগে চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, চিফ বিজনেস অফিসার, হেড অব বিজনেস এবং হেড অব ব্রাঞ্চেসসহ বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম), প্রজেক্ট ফাইন্যান্স, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও এসএমই ফাইন্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ব্যাংকিং অঙ্গনে মো. শাহীন হাওলাদার তাঁর পেশাদারিত্ব, ব্যবসায়িক দূরদর্শিতা এবং টেকসই প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকারের জন্য পরিচিত।
বিজ্ঞাপন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেমোগ্রাফিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ইন্স্যুরেন্সে এমবিএ ডিগ্রিও সম্পন্ন করেছেন।








