এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য আহসান হাবিব। সোমবার (২৯ জুন) সংশ্লিষ্ট একটি ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
আহসান হাবিব এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ছাড়া তিনি বর্তমানে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
জেবি/জেএইচআর








