Logo

বুধবার ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১৪:৩৪
বুধবার ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ
ছবি: সংগৃহীত

অর্ধবার্ষিক হিসাব সমাপনী উপলক্ষে বুধবার (১ জুলাই) দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। একই কারণে এদিন শেয়ারবাজারেও কোনো ধরনের লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংক এবং সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বিজ্ঞাপন

প্রতি বছর ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের আয়-ব্যয়ের হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে দিনটি ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। ফলে গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ রাখা হয়।

একই দিন বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জ-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রতি বছর ৩১ ডিসেম্বরও বার্ষিক হিসাব সমাপনের জন্য ব্যাংকগুলো আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। সে কারণে দিনটিও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয় এবং সেদিনও সাধারণ ব্যাংকিং লেনদেন বন্ধ থাকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD