মোংলা বন্দর ঢেলে সাজাতে ৩ হাজার ৫৯৩ কোটি টাকা দিচ্ছে চীন

মোংলা বন্দরের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ টাকার সহজ শর্তের ঋণ দিচ্ছে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক)। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও চীনা ব্যাংকটির মধ্যে ঋণচুক্তি সই হয়েছে।
বিজ্ঞাপন
‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ ঋণ দেওয়া হবে। প্রকল্পটির আওতায় বন্দরের সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চুক্তিতে সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে সংস্থাটির যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনা এক্সিম ব্যাংকের পক্ষে অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ফেনজুন টিয়ান (Fengjun Tian)।
প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড এবং কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। এসব অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বন্দরের সুবিধা সম্প্রসারণ ও কার্যক্রম আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
চুক্তি অনুযায়ী, চীন সরকার প্রকল্পটির জন্য ২ শতাংশ সুদে নমনীয় ঋণ দেবে। ঋণ পরিশোধে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২০ বছর সময় পাওয়া যাবে।








