Logo

ব্যাকডেটেড শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না: শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৫
ব্যাকডেটেড শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

নতুন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতের সবচেয়ে বড় সমস্যা হলো একের পর এক কারিকুলাম পরিবর্তন, যা শিক্ষার্থীদের দিশেহারা করে তুলেছে। তিনি জানান, আগামীতে কারিকুলাম পরিবর্তন নয়, বরং রিভিউ করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সাংবাদিকরা নতুন শিক্ষামন্ত্রীকে কারিকুলাম প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ‌‘আমরা কারিকুলাম চেঞ্জ (পরিবর্তন) নয়, রিভিউ করবো। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এহছানুল হক মিলন বলেন, ‘ব্যাকডেটেড (পিছিয়ে পড়া) শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD