Logo

বিদেশিরা বাংলাদেশে পড়তে আসবে, আমরা যাবো না: ববি হাজ্জাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২০
বিদেশিরা বাংলাদেশে পড়তে আসবে, আমরা যাবো না: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিএনপি সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবে যাতে বিদেশিরা তাদের সন্তানদের বাংলাদেশে পড়তে পাঠাতে আগ্রহী হয়। তিনি মন্তব্য করেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে কেউ বিদেশে পড়তে যেতে উদগ্রীব থাকবে না।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে তিনি বলেন, জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। আগামীর শিক্ষাব্যবস্থা গোটা বিশ্বের কাছে দৃশ্যমান হবে। আশপাশের দেশগুলোর নাগরিকরা তাদের সন্তানদের বাংলাদেশে পড়াতে চাইবেন—এটাই আমাদের স্বপ্ন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও ইতিহাস তুলে ধরার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একাধিক পর্যায়ের ইতিহাসবিদদের সম্পৃক্ত করে বই প্রস্তুত করা হবে। অতীতের ভুল নিয়ে পড়ে না থেকে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। একইসঙ্গে বলেন, ভবিষ্যতে সঠিকভাবে কাজ করতে না পারলে সরকারের জবাবদিহিতা থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার সংস্কারে সবার সম্মিলিত অভিজ্ঞতা কাজে লাগানো হবে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসাসহ প্রতিটি স্তরে সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্বপ্নের কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, দেশের ২০ কোটি মানুষের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এমন একটি বিশ্বমানের শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আগ্রহী হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD