প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে।
তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ছাড়া অন্যান্য সব শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।






