বিজয়-তৃষার সম্পর্ক ঘিরে বেড়েই চলেছে বিতর্ক

দক্ষিণী সিনেমার সুপরিচিত তারকা থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। তবে এবার বিষয়টি কেবল রূপালি পর্দায় সীমাবদ্ধ থাকছে না—এটি পৌঁছে গেছে আদালত ও রাজনীতির ময়দানেও।
বিজ্ঞাপন
এই তারকা জুটির বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে বিজয়ের সংসারে সমস্যা তৈরি হয়েছে। তার স্ত্রী ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। সম্প্রতি বিজয় তৃষাকে নিয়ে প্রকাশ্যে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন, যা জনসমক্ষে তাদের ঘনিষ্ঠতার খবর আরও তীব্র করেছে। সমালোচকরা বলছেন, জনসমক্ষে এই উপস্থিতি তাদের সম্পর্কের গভীরতা প্রমাণ করছে।
সমালোচকরা বলছেন, জনসমক্ষে তৃষার সঙ্গে উপস্থিতিই বলে দিচ্ছে তাদের সম্পর্কের গভীরতা কতখানি। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেত্রি কড়গম’ (টিভিকে) থেকে প্রার্থী হতে চলেছেন বিজয়।
বিজ্ঞাপন
তবে নির্বাচনের আগেই দলের ভেতরেই তাকে নিয়ে উঠছে নেতিবাচক প্রশ্ন। বিজেপি ছেড়ে বিজয়ের দলে আসা এক মহিলা কর্মী সরাসরি তোপ দেগেছেন এই নেতার বিরুদ্ধে। তিনি বলেন, “রাজ্যের অন্য মহিলাদের নিরাপত্তা ও অধিকারের প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের পরিবারকে সম্মান করা উচিত। একজন নেতার চরিত্রে নারীদের প্রতি সম্মান থাকা জরুরি।
আরও পড়ুন: শয়তান খোঁজে সুখী সংসার: আজমেরী হক বাঁধন
নারী দিবস উদযাপনের সময় বিজয় তার ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের অহেতুক সময় নষ্ট করার প্রয়োজন নেই।” তবে এই মন্তব্য আগুনে জল ঢালার বদলে ক্ষোভ আরও বৃদ্ধি করেছে। মহিলা নেত্রী এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, “যে পুরুষ নিজের স্ত্রীর প্রতি সম্মান দিতে পারছেন না, তিনি সাধারণ নারীদের কীভাবে সম্মান দেবেন?”
বিজ্ঞাপন
এই ঘটনায় তামিলনাড়ুর রাজনীতি এবং বিজয়ের পারিবারিক পরিস্থিতি দুই ক্ষেত্রেই উত্তেজনা তৈরি করেছে।








