Logo

কাউকে সবসময় খুশি করা সম্ভব নয়: ভাবনা

profile picture
বিনোদন প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৯:৪৩
কাউকে সবসময় খুশি করা সম্ভব নয়: ভাবনা
ছবি: সংগৃহীত

শোবিজের আলো-ছায়ার মধ্যে সমালোচনা অবশ্যম্ভাবী। তবে সেই সমালোচনাকে কাঁধে নিয়ে বসে থাকার পাত্র নন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের কাজের অভিজ্ঞতা ও নেতিবাচক প্রতিক্রিয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন।

বিজ্ঞাপন

উপস্থাপনার নতুন কাজ নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়ার প্রসঙ্গে ভাবনা বলেন, “আমি প্রস্তুত ছিলাম না, কারণ কখনো জানি না মানুষ কিভাবে রিঅ্যাক্ট করবে। যারা নেতিবাচক কথা বলেছে, তারা সংখ্যায় খুব কম। তাই তাদের জন্য কি আমি আমার কাজ থামাব? সেটা সম্ভব নয়।”

তিনি আরও যোগ করেন, “আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। কয়েকজন নেতিবাচক মন্তব্য করবে, এটা স্বাভাবিক। কাউকে ১০০% খুশি করা সম্ভব নয়। তাহলে কি আমি বাসায় বসে থাকব? নতুন কাজের অভিজ্ঞতা নেওয়া বন্ধ রাখব? অবশ্যই না।”

আশনা হাবিব ভাবনা সমালোচনার চেয়ে দর্শকের ভালোবাসাকে গুরুত্ব দেন। তিনি বলেন, “বেশিরভাগ মানুষ আমার কাজকে প্রশংসা করেছেন। যারা বলেছেন ভালো হয়েছে, তাদের জন্যই আমি নতুন কাজের সুযোগ নেব। আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের সাক্ষাৎকার করতে চাই পরবর্তী প্রজেক্টে।”

বিজ্ঞাপন

একটি উদাহরণ টেনে তিনি বলেন, “যদি কোনো নির্মাতা আমাকে এমন চরিত্র দেয় যা বাইক চালাতে হবে, অথচ আমি বাস্তবে বাইক চালাতে পারি না, তবে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেব। নতুন উপস্থাপনা আমার জন্যও পুরোপুরি নতুন অভিজ্ঞতা ছিল।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD