Logo

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৬, ১৩:২৭
বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা
ছবি: সংগৃহীত

ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা। তিনি জানান, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দাফন বা জানাজার সময় ও স্থান এখনো পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও ভক্তরা তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

অভিনেত্রী বন্যা মির্জা দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন। বড় পর্দাতেও তাকে দেখা গেছে ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ ও ‘পিতা’ সিনেমায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD