Logo

প্লাস্টিক সার্জারি নিয়ে আলোচনা-সমালোচনা, মুখ খুললেন কেয়া পায়েল

profile picture
বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৬, ১৪:২০
প্লাস্টিক সার্জারি নিয়ে আলোচনা-সমালোচনা, মুখ খুললেন কেয়া পায়েল
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তার অভিনয় দক্ষতায় দর্শকদের মাঝে আলাদা পরিচিতি তৈরি করেছেন। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা, বিশেষ করে প্লাস্টিক সার্জারি নিয়ে নেটিজেনদের দাবি।

বিজ্ঞাপন

এ বিষয়ে এতদিন নীরব থাকলেও সম্প্রতি এক পডকাস্টে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী।

কেয়া পায়েল বলেন, “এটাই প্রথম আমি এই বিষয় নিয়ে কথা বলছি। আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষ জন্মগতভাবে সুন্দর। ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, নিজের সৌন্দর্য বাড়ানোর কোনো বড় উদ্দেশ্য কখনোই ছিল না। আমি যেমন আছি, তেমনই ভালো আছি। তবে খুব সামান্য কিছু পরিবর্তন করেছি মাত্র।

বিজ্ঞাপন

এই মন্তব্যের পর ভক্তদের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ভক্তরা বিষয়টি সহজভাবে নেয়নি। তারা খুব আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দিয়েছে। এটা দেখে মনে হয়েছে, মাফ চাই—আর হবে না।

নেটিজেনদের আচরণ নিয়ে কেয়া পায়েল বলেন, দেশের অনেক মানুষ যাচাই-বাছাই না করেই মন্তব্য করে বসে। তার মতে, একজন কিছু বললে অন্যরাও না বুঝেই তা নিয়ে মন্তব্য শুরু করে দেয়। এমনকি কয়েক বছর আগের ছবি নিয়েও এখন সমালোচনা করা হয়।

তিনি আরও বলেন, অনেক সময় বাস্তব ঘটনাও না জেনেই মানুষ ভিড় জমায়—এ ধরনের হুজুগে মানসিকতা সমাজে দীর্ঘদিন ধরে রয়ে গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD