Logo

র‍্যাম্প মডেল শান্তা ইসলামের জন্মদিন আজ

profile picture
লাবলু হোসেন
২৪ আগস্ট, ২০২৬, ১৬:৫৭
র‍্যাম্প মডেল শান্তা ইসলামের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

ফ্যাশন ও র‍্যাম্প মডেল শান্তা ইসলামের জন্মদিন আজ। বিশেষ দিনটি এবার কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে নয়, পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশেই কাটাতে চান তিনি।

বিজ্ঞাপন

ঢাকার বসুন্ধরায় জন্ম ও বেড়ে ওঠা শান্তা ইসলাম ২০১৯ সালে একটি ফটোশুটের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর থেকে দেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুটে নিয়মিত কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

ফটোশুটের পাশাপাশি র‍্যাম্পেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। বিভিন্ন ফ্যাশন আয়োজনের মঞ্চে হেঁটেছেন তিনি। একাধিক অনুষ্ঠানে শোস্টপার হিসেবেও দর্শকদের নজর কেড়েছেন এই মডেল।

মডেলিংকে নিজের প্রধান পরিচয় মনে করেন শান্তা ইসলাম। তবে অভিনয়ের প্রতিও তার আগ্রহ রয়েছে। ভালো গল্প ও মানসম্মত চরিত্রের সুযোগ পেলে অভিনয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অভিনয়ে আগ্রহের বিষয়ে শান্তা বলেন, ভালো গল্প ও উপযুক্ত সুযোগ পেলে অবশ্যই অভিনয়ে কাজ করতে চান। তার মতে, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তৈরি হয় মানসম্মত কাজের মাধ্যমে।

আগামী পাঁচ বছরে নিজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে শান্তা জানান, ফ্যাশন মডেল হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশের প্রথম সারির একজন মডেল ও অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

শৈশব থেকেই শোবিজের প্রতি আলাদা আকর্ষণ ছিল তার। ছোটবেলায় বড় বড় বিলবোর্ডে নিজের ছবি দেখার স্বপ্ন দেখতেন বলে জানান শান্তা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন শান্তা ইসলাম। বিশেষ এই দিনে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা তার পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD