Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪১০

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৫, ১৭:১৯
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪১০
ছবি: সংগৃহীত

দেশজুড়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে গত একদিনে সারা দেশে ৪৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬৫২ জন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৯৩ হাজার ১৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৭৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৩ হাজার ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD