Logo

ঢাকায় থাই মেডিকেল গ্রুপ পিয়াভেটের যাত্রা শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ২১:৪৮
ঢাকায় থাই মেডিকেল গ্রুপ পিয়াভেটের যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের শীর্ষস্থানীয় ব্যাংপাকক হাসপাতাল গ্রুপ পিয়াভেটের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরের আইডিয়াল পয়েন্টে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সফরের সূচনা হয়।

ব্যাংপাকক হাসপাতাল গ্রুপের আন্তর্জাতিকখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গ্রুপ সিইও ড. ভানা চন্দ্রকামোল এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি তিনি নিউজউইকের ‘শীর্ষ সিইও’ তালিকায় স্থান পেয়েছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের বিশিষ্ট ব্যক্তি, সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। তারা দুই দেশের স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন— বিপিকে৯ ও পিয়াভেটের মার্কেটিং পরিচালক টিপভারিন ইন্ট্রাটাত, বিপিকে৯ এর সহকারী আন্তর্জাতিক মার্কেটিং পরিচালক মিস আনা মে ডিয়েল এবং কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন ডা. মো. জোবায়দুর রহমান জনি।

পিয়াভেট হাসপাতাল বাংলাদেশ অফিসের একজন কোঅর্ডিনেটর বলেন, এই সফর দুই দেশের মধ্যে চিকিৎসা সেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা এটিকে কৌশলগত অংশীদারিত্ব হিসেবে দেখছি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা উপলব্ধি, দক্ষতা বিনিময় এবং মেডিকেল ট্যুরিজম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD