হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪০৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজন মারা গেছেন। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এদের মধ্যে ৮ হাজার ৬৭ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪১ হাজার ১২০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।







