Logo

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মে, ২০২৬, ১৭:২২
হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৮৬ জন শিশু।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের এই প্রাদুর্ভাবের সময়কালে মোট মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭৬ দিনে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৫৮০ জনের মৃত্যু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD