Logo

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুন, ২০২৬, ১৯:০৪
২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১০ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

অধিদপ্তরের তথ্য বলছে, মৃতদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হওয়া ৯১ জন শিশু রয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে ৯১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫১৯ শিশু।

সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গজনিত কারণে মৃত্যুর সংখ্যা বর্তমানে ৬১০ জনে দাঁড়িয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD