৮৯ দিনে হামে ও উপসর্গে ৬৪৩ জনের মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট মৃতদের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫১ জন। অন্যদিকে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যুবরণ করেছে ৯২ জন।
আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ জন। একই সময়ে ১২৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ২৬৬ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৫ হাজার ২৭৫ জন।
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ১৫৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫৫১ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯২ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আসছেন।







