Logo

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুন, ২০২৬, ২০:০৩
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২
ছবি: সংগৃহীত

দেশজুড়ে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও এখনো নিয়ন্ত্রণে আসছে না রোগটির বিস্তার। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত তিন মাসে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে শনাক্ত হয়েছে হাম ও এর উপসর্গ।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৫২ জনের।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে হাম। পাশাপাশি আরও ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে এই সময়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে মোট ৮৫ হাজার ৯৫১ জনের শরীরে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে মোট ১০ হাজার ৩২৩ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬ হাজার ৮৪১ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ঠেকাতে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। অন্যথায় রোগটির বিস্তার আরও বাড়তে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD