Logo

দেশে হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন, ২০২৬, ১৭:৩৫
দেশে হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৫
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু। বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হলেও এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে গত সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫২ জন শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী পাওয়া গেছে ৮৯৩ জন।

এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৮৬০ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১১ হাজার ৪৪২ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট ৮০ হাজার ৪৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD