Logo

ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, স্ত্রীসহ মাদুরো আটক : ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি, ২০২৬, ১৬:১৫
ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, স্ত্রীসহ মাদুরো আটক : ট্রাম্প
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। এরপর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ট্রাম্প সামাজিকমাধ্যমে লিখেছেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন করা হবে।

বিজ্ঞাপন

মার্কিনিদের হামলার নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ডে যে চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ভেনেজুয়েলা। একইসাথে বিশ্ববাসীর কাছে আমরা এই ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরছি এবং এই সামরিক আগ্রাসন পুরোপুরি প্রত্যাখ্যান করছি।"

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতর এ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস। মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে বলেছেন, সামরিক অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় হামলা চালাতে বলেছেন তিনি।

বিজ্ঞাপন

ভেনেজুয়েলা মাদক উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায় এমন অভিযোগ তুলে ক্যারিবিয়ান অঞ্চলে প্রথমে যুদ্ধজাহাজসহ অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করে মার্কিন সেনারা। তারা প্রথমে সাগরে নৌকায় হামলা চালানো শুরু করে। আর আজ সরাসরি ভেনেজুয়েলার ভেতরে হামলা চালিয়েছে।

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD