লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬, আহত ৮

ছবি: সংগৃহীত
লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের আরামুন ও সাদিয়াত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
এর আগে লেবানন কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ৩৩৫ জন।
এদিকে সৌদি আরব-এর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা নয়টি ড্রোন ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
সূত্র: আল জাজিরা।
জেবি/জেএইচআর








