Logo

নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ, ২০২৬, ১৪:৩২
নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া ইরানে চলমান যুদ্ধের মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) নিশ্চিত করেছে, নতুন এই ডেস্ট্রয়ার জাহাজের নাম দেওয়া হয়েছে চো হিওন। ৫০০ টন ওজনের এই জাহাজটি দেশটির নৌবাহিনী তৈরি করেছে।

বুধবার পশ্চিম উপকূলে নাম্পো শিপইয়ার্ড থেকে উদ্বোধনী যাত্রা শুরু করে জাহাজটি, এবং সেখানেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পন্ন হয়।

উৎক্ষেপণের আগে কিম জং উন এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, “পানির ওপর এবং পানির নিচ থেকে সমানতালে আঘাত করার ক্ষমতা আমাদের নৌবাহিনী শিগগিরই অর্জন করবে। নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নৌ প্রতিরক্ষায় সম্প্রতি অর্জিত আমাদের সাফল্য সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরে হয়নি।”

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD