Logo

নতুন করে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ, ২০২৬, ১১:৪৫
নতুন করে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তেল আবিবের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিজ্ঞাপন

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে—শহরের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে এ হামলা চালানো হয়েছে।

তবে এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এএফপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD