ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইতালি

ইতালি সরকার ইসরায়েল-এর সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপি জানায়, এই চুক্তির আওতায় দুই দেশ সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত গবেষণা বিনিময় করে আসছিল।
বিজ্ঞাপন
ইতালির সংবাদমাধ্যম আনসা-কে দেওয়া বক্তব্যে মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার চুক্তিটির স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত এবং ইরান-এ হামলার প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের দূরত্ব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। ইতালির আগে স্পেন-ও ইসরায়েলে যুদ্ধাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নেয়।
সূত্র: এএফপি।








