ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এই তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের বিয়াদা এলাকায় ইসরায়েলি বাহিনীর নতুন স্থাপিত একটি আর্টিলারি অবস্থানে রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া কাফার জালাদি এলাকায় একটি সামরিক আউটপোস্টে ড্রোন হামলার কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে মিসাভ এম নামে একটি বসতিকে লক্ষ্য করেও রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাতের প্রভাব এই অঞ্চলে অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির দিনেই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শতাধিক মানুষের প্রাণহানির অভিযোগ ওঠে। এর পর থেকেই পাল্টা হামলা জোরদার করে হিজবুল্লাহ।
সূত্র: আল জাজিরা।








