Logo

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫৪ জন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৬, ১৮:৫২
থাইল্যান্ডে নববর্ষের উৎসবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫৪ জন
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে নববর্ষ উদযাপনকে ঘিরে প্রথম চারদিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫৪ জন। এ সময়ে আহত হয়েছেন সাত শতাধিক মানুষ। রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চার দিনে দেশজুড়ে মোট ৭৫৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।

শুধু সোমবারই ২৩৭টি দুর্ঘটনা ঘটে, এতে ৫১ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বছর ১০ এপ্রিল থেকে থাইল্যান্ডে নববর্ষের উৎসব শুরু হয়েছে, যা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। এ সময় ভ্রমণ ও যাতায়াত বাড়ায় সড়কে ঝুঁকিও বেড়ে যায়। তাই দেশটিতে এই সাতদিনকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও আখ্যা দেওয়া হয়।

সূত্র: ব্যাংকক পোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD