Logo

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, ২০:০৯
হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এখন কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরান কোনো চুক্তিতে না আসা পর্যন্ত এই জলপথ কার্যত পুরোপুরি বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করতে পারবে না। বিষয়টি তিনি ইরানের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবেও উল্লেখ করেন।

তবে বাস্তব পরিস্থিতি নিয়ে ভিন্ন মত রয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করছে, সেখানে ইরানও এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণের কথা বলছে এবং একাধিক ক্ষেত্রে জাহাজ চলাচল সীমিত বা বাধাগ্রস্ত করছে।

বিজ্ঞাপন

এছাড়া ট্রাম্প নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, কোনো নৌকা যদি মাইন স্থাপনের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে শক্তি প্রয়োগ করতে।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি হরমুজ প্রণালি। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই রুট দিয়েই পরিবাহিত হয়। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের এই দ্বন্দ্ব আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে তেলের দামে, বড় ধরনের অস্থিরতা তৈরি করছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD