মার্কিন জব্দ করার চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দের চেষ্টা এড়িয়ে অবরুদ্ধ হরমুজ প্রণালি পেরিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, চালবাহী ওই জাহাজটিকে নিরাপত্তা দিয়ে বন্দরে পৌঁছে দেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কবল থেকে রক্ষা করতেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জাহাজটিকে আনা হয়।
এর আগে সোমবার ইরান জানায়, ওমান উপসাগর থেকে তাদের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। এ ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তেহরান এবং পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেয়।
বিজ্ঞাপন
এদিকে ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলো ঘিরে সামুদ্রিক অবরোধ জোরদার করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
সূত্র: মিডল ইস্ট আই








