নৈশভোজে গুলির শব্দে আতঙ্ক, দ্রুত নিরাপদে সরানো হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) রাতে একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। নৈশভোজ চলাকালে আচমকা গুলির শব্দ শোনা গেলে মুহূর্তেই পুরো পরিবেশ আতঙ্কিত হয়ে ওঠে। উপস্থিত অনেকে তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
ঘটনার সময় ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা চিৎকার করে সবাইকে নিচে ঝুঁকে থাকতে বলেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, ট্রাম্পসহ অনেকেই টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।
এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন








