আরব আমিরাতের সিদ্ধান্তকে ‘চমৎকার’ বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের ওপেক (জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন) ছাড়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি এই পদক্ষেপকে ‘চমৎকার’ আখ্যা দিয়ে আশা প্রকাশ করেছেন, এতে বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, আমিরাতের এই সিদ্ধান্ত তা কিছুটা কমাতে ভূমিকা রাখতে পারে। তার মতে, এর প্রভাবে তেল ও পেট্রলের দাম কমার সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ শেষ পর্যন্ত জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাজারে দাম কমাতে সহায়ক হবে।
সূত্র: মিডল ইস্ট আই








