প্রথম নির্বাচনে থালাপতি বিজয়ের চমক, হতে পারেন মুখ্যমন্ত্রী

রাজনীতিতে অভিষেকেই চমক দেখাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) বড় ব্যবধানে এগিয়ে থাকায় তাকে ঘিরে মুখ্যমন্ত্রী হওয়ার আলোচনা জোরালো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ২৩৪ আসনের মধ্যে ১০৬টিতে এগিয়ে রয়েছে টিভিকে। দ্বিতীয় স্থানে থাকা এআইএডিএমকে এগিয়ে ৭৮ আসনে এবং শাসক দল ডিএমকে এগিয়ে রয়েছে ৪৭ আসনে। বাকি দুটি আসনে অন্য প্রার্থীরা এগিয়ে।
রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। সেই হিসাবে টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট গঠনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে জোট হলে নেতৃত্বের কারণে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারেন বিজয়।
বিজ্ঞাপন
প্রথম নির্বাচনে এমন ফলাফলের ইঙ্গিত তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: এনডিটিভি








