Logo

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মে, ২০২৬, ১৫:১৭
দীর্ঘ ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পর আবারও চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন।

বিজ্ঞাপন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বার্তায় বলা হয়, সফরটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই পরিকল্পিতভাবে নির্ধারণ করা হয়েছে।

ট্রাম্প ২০১৭ সালের নভেম্বর মাসে প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন। এরপর আর তিনি দেশটিতে যাননি। পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনও তার মেয়াদকালে চীন সফর করেননি। ফলে প্রায় এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

এবারের সফরের সময় নির্ধারণ করা হয়েছে এমন এক প্রেক্ষাপটে, যখন মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনা চরমে রয়েছে।

মার্কিন ও ইসরায়েলি হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার ফলে অঞ্চলটিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেই ট্রাম্পের এই সফর আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে।

এর আগে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ৩১ মার্চ থেকে ২ এপ্রিল নির্ধারিত সফরটি স্থগিত করা হয়েছিল।

বিজ্ঞাপন

এবারের সফরে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ বৈশ্বিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD