Logo

বাংলাদেশের কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে, ২০২৬, ১৩:০৪
বাংলাদেশের কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কেউ ঘুরে বেড়ালে তাদেরও ছাড় দেওয়া হবে না। শনিবার (১৬ মে) ফলতা বিধানসভার পুনর্নির্বাচনী প্রচারের জনসভায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ বণ্টনে দুর্নীতির প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, “একটা ডকুমেন্ট থাকলেই অভিযোগ গ্রহণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, যারা নারী ও শিশুদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত এবং একই সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সভায় তিনি দাবি করেন, ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই তারা বিভিন্ন নীতি বাস্তবায়ন শুরু করেছে। পাশাপাশি বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তিনি এবং তাদের পরিবারের সদস্যদের জন্য চাকরির প্রতিশ্রুতির কথা জানান।

শুভেন্দু অধিকারী সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। এর মধ্যে জনসংখ্যা গণনা বন্ধ রাখা, সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ এবং অনুপ্রবেশ নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটে অনিয়ম ও ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের প্রতিবেদনে ভোটের দিন সকালে একাধিক বুথে অনিয়ম, ইভিএম সমস্যা এবং সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পর ওই কেন্দ্রে বৃহস্পতিবার (২১ মে) পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD