Logo

পশ্চিমবঙ্গে সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে, ২০২৬, ১৬:০৩
পশ্চিমবঙ্গে সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সব নারী আগামী ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শুধু সাধারণ লোকাল বাস নয়, দূরপাল্লার ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সরকারি বাসেও নারীরা কোনো ভাড়া ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

এর ফলে পশ্চিমবঙ্গের নারী যাত্রীদের সরকারি বাসে যাতায়াতের জন্য আর কোনো ভাড়া দিতে হবে না।

বিজ্ঞাপন

রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ এবং নগরোন্নয়নবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ১ জুন থেকে পশ্চিমবঙ্গের যেকোনো নারী রাজ্যের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই সুবিধা দূরপাল্লার সরকারি বাসেও প্রযোজ্য হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD