Logo

চীনে ভারী বৃষ্টিতে ২২ জন নিহত, নিখোঁজ ২০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ মে, ২০২৬, ১৫:৫৫
চীনে ভারী বৃষ্টিতে ২২ জন নিহত, নিখোঁজ ২০
ছবি: সংগৃহীত

চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা, ভূমিধস ও বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও ২০ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

চীনে গ্রীষ্ম মৌসুমে ভারী বৃষ্টিপাত ও তাপপ্রবাহ নতুন কিছু নয়। তবে চলতি বছর বৃষ্টিপাতের পরিমাণ আগের বছরের তুলনায় বেশি বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল সিজিটিএন। তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের গ্রীষ্মের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে একটি নদীতে যাত্রীবাহী ট্রাক উল্টে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে পার্শ্ববর্তী গুইঝৌ প্রদেশে প্রবল বর্ষণ ও বন্যায় চারজন নিহত হয়েছেন। সেখানে আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে ভারী বৃষ্টি, বন্যা এবং বাড়ির দেয়াল ও ছাদ ধসে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও চারজন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে চীনা সরকার। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সহায়তায় ১ কোটি ২০ লাখ ইউয়ান বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : এএফপি/ জিও টিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD