Logo

সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিলো শুভেন্দু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ মে, ২০২৬, ১২:২৮
সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিলো শুভেন্দু
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার (২০ মে) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সীমান্তের একটি অংশে বেড়া নির্মাণের জন্য বিএসএফের কাছে জমি বুঝিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে ২৭ কিলোমিটার এলাকায় কাঁটাতার স্থাপনের জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের নিরাপত্তার জন্য বাংলাদেশ সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটার, যার মধ্যে প্রায় ২২০০ কিলোমিটার পশ্চিমবঙ্গে অবস্থিত।

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ১৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। তবে এখনো প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ সম্পন্ন হয়নি। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এলাকায় রাজ্য সরকার জমি দিলে বিএসএফ কাজ এগিয়ে নিতে পারবে।

আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ জমি চাইলেও তখন তা দেওয়া হয়নি। এখন ধাপে ধাপে প্রয়োজনীয় জমি হস্তান্তর করে সীমান্ত নিরাপত্তা জোরদারে সহায়তা করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD