Logo

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি করল সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন, ২০২৬, ১৬:২১
পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি করল সৌদি আরব
ছবি: সংগৃহীত

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি করেছে সৌদি আরব। এর ফলে দুই দেশের কূটনৈতিক ও বিশেষ পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই উভয় দেশে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গের এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।

সৌদি কর্মকর্তাদের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, চুক্তিটির লক্ষ্য হলো দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভ্রমণ ও যোগাযোগ আরও সহজ করা। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা সম্প্রসারণ করাও এর অন্যতম উদ্দেশ্য।

বিজ্ঞাপন

এমন সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হলো, যখন সৌদি আরব ও পর্তুগাল প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নিচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD