যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতার ১৪ দফায় যা আছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার লক্ষ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর হয়েছে। এতে তাৎক্ষণিক কিছু পদক্ষেপের পাশাপাশি পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যৎ আলোচনার জন্য রাখা হয়েছে।
বিজ্ঞাপন
একই সঙ্গে ইরানের জন্য ব্যাপক অর্থনৈতিক সহায়তা, নিষেধাজ্ঞা শিথিল এবং আটকে থাকা সম্পদ ব্যবহারের সুযোগের কথাও উল্লেখ রয়েছে।
সমঝোতার গুরুত্বপূর্ণ দিকগুলো
১. যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করবে। ভবিষ্যতেও একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বা সামরিক পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকার করেছে।
২. সার্বভৌমত্বের প্রতি সম্মান
উভয় দেশ পরস্পরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিজ্ঞাপন
৩. ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির চেষ্টা
দুই পক্ষ সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালাবে। প্রয়োজনে সময় বাড়ানো যাবে।
৪. নৌ অবরোধ প্রত্যাহার
বিজ্ঞাপন
সমঝোতা কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া শুরু করবে এবং ৩০ দিনের মধ্যে তা সম্পূর্ণ প্রত্যাহার করবে।
৫. হরমুজে নিরাপদ জাহাজ চলাচল
ইরান হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। প্রথম ৬০ দিন কোনো ফি নেওয়া হবে না।
বিজ্ঞাপন
৬. ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক পরিকল্পনা
ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের সহায়তা পরিকল্পনা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা।
৭. নিষেধাজ্ঞা প্রত্যাহার
বিজ্ঞাপন
ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ও মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে অঙ্গীকার করা হয়েছে।
৮. পারমাণবিক অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি
ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না।
বিজ্ঞাপন
৯. পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনা
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত অন্যান্য বিষয় চূড়ান্ত চুক্তির আলোচনায় নির্ধারণ করা হবে।
১০. বর্তমান অবস্থা বজায় রাখা
বিজ্ঞাপন
চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মসূচি অপরিবর্তিত রাখবে এবং যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা বা অতিরিক্ত সেনা মোতায়েন করবে না।
১১. তেল রপ্তানিতে ছাড়
ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট ব্যাংকিং, পরিবহন এবং বিমা খাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ছাড় ও অনুমোদন দেবে।
বিজ্ঞাপন
১২. স্থগিত তহবিল মুক্ত করা
ইরানের আটকে থাকা অর্থ ও সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়া হবে এবং সেগুলো ব্যবহারে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে।
১৩. যৌথ তদারকি ব্যবস্থা গঠন
বিজ্ঞাপন
সমঝোতা বাস্তবায়ন ও ভবিষ্যৎ চুক্তির অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ নির্বাহী কাঠামো গড়ে তোলা হবে।
১৪. জাতিসংঘের অনুমোদন
চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের পরিকল্পনা রয়েছে।








