ব্রাজিলে ভোট শেষ, লুলা-বলসোনারোর লড়াই জমে উঠেছে

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এবারের নির্বাচনে আবারও মুখোমুখি হয়েছে দেশটির বাম ও ডানপন্থী রাজনৈতিক শিবির। ভোটের মাঠে বর্তমান প্রবীণ বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছেন ডানপন্থী তরুণ সিনেটর ফ্লাভিও বলসোনারো।
বিজ্ঞাপন
সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে ফ্লাভিও নির্বাচনে কিছুটা এগিয়ে থাকায় ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে এখন বাড়ছে উত্তেজনা। প্রথম দফার ফলাফলের পর লুলা ও ফ্লাভিওর মধ্যে কে চূড়ান্ত লড়াইয়ে জয়ী হন, তা নির্ধারণ হবে আগামী ২৫ অক্টোবরের রান-অফ নির্বাচনে।
রবিবার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ব্রাজিলের প্রায় ১৬ কোটি নিবন্ধিত ভোটারের ভোট দেওয়ার সুযোগ ছিল। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশটির আইনপ্রণেতা, গভর্নর ও সিনেটর নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্রাজিলে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু থাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফলে প্রথম দফায় কোন প্রার্থী কত ভোট পেয়েছেন এবং কারা দ্বিতীয় দফার নির্বাচনে যাচ্ছেন, তা দ্রুতই পরিষ্কার হওয়ার কথা।
প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেবেন। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
নির্বাচনের আগে প্রকাশিত অধিকাংশ জনমত জরিপে লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে ব্যবধান খুবই কম দেখা গেছে। জরিপগুলোতে লুলা সামান্য এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার সম্ভাব্য ভোটে দুই প্রার্থীর ব্যবধান আরও কমে আসার ইঙ্গিত পাওয়া গেছে। এবারের নির্বাচন তাই ব্রাজিলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের।








