চিকিৎসাবিজ্ঞানের নোবেল পেলেন মস্তিষ্ক গবেষণার তিন বিজ্ঞানী

২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন কার্ল দেইসেরাথ, পিটার হেগেমান ও জর্জ ন্যাগেল। সোমবার সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।
বিজ্ঞাপন
নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, মানবমস্তিষ্কের গঠন, স্মৃতি, অনুভূতি ও কার্যপ্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে এ বছর তাদের চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছে।
কমিটির তথ্য অনুযায়ী, এই তিন বিজ্ঞানী ‘চ্যানেলরোডপসিন’ নামের একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন। তাদের এ আবিষ্কার স্নায়ুবিজ্ঞানের গবেষণাকে নতুন যুগে এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করবে বলে জানিয়েছে নোবেল কমিটি।








